Bhorer Darpan
২৩ জুন ২০২০, ৪:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবীনগরে মহিলার লাশ উদ্ধার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে শ্রীরামপুর গ্রামের পশ্চিম পাড়ার আমবাগানে শিরিন আক্তার (৩০) নামে এক মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। তার বাবার নাম মো. খলিল মিয়া, উপজেলার গোপালপুর গ্রামে তার বাড়ি।

মঙ্গলবার আনুমানিক ১০ ঘটিকার দিকে ছোট ছোট ছেলেমেয়েরা বাগানে আম কুড়াতে গেলে ওই লাশ দেখতে পান। ছেলেমেয়েরা ভয়ে চিৎকার করলে স্থানীয় জনগন এসে জোড় হয়।

জনগণ পুলিশকে খবর দিলে কর্মরত পুলিশ মো. শামীম মিয়া ঘটনাস্থলে গিয়ে নবীনগর থানার ডিউটি অফিসার কে ফোন করলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং এসআই মোহাম্মদ মোজাম্মেল হক লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মকবুল হোসেন, নবীনগর থানার অফিসার ইনচার্জ রনজিৎ রায়, ওসি (তদন্ত) রহুল আমিন, এসআই মনিরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ওয়ার্ডের মেম্বার ও শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি মো.মোকবুল মিয়া। শিরিনের বাবার সাথে  কথা বলে জানা যায় আজ থেকে  পাঁচ বছর পূর্বে কুড়িনাল গ্রামের  সুমন মিয়ার সাথে তাহার বিয়ে হয়েছিল। বর্তমানে তার স্বামী  সুমন মিয়া বিদেশে কর্মরত আছেন।

সোমবার  দুপুর আনুমানিক ১২ টার দিকে  মোবাইলে এমবি লোড করার জন্য ঘর থেকে  বাহির হয়ে আসেন, এরপর থেকে  তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং তার ব্যবহৃত  মোবাইল ফোন বন্ধ ছিল। পুলিশ লাশ ময়লাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে প্রেরন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০