Online Desk
২৭ জানুয়ারী ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে চাদাঁ চাওয়ার প্রতিবাদ করায় হামলায় ১০ সাংবাদিক আহত, গ্রেফতার ২

নরসিংদীতে চাদাঁ চাওয়ার প্রতিবাদ করায় হামলায় ১০ সাংবাদিক আহত, গ্রেফতার ২

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার ড্রিম হলিডে পার্কে অতিরিক্ত গাড়ি পার্কিং ফি আদায়কে কেন্দ্র করে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

সোমবার সন্ধ্যায় হামলায় সাংবাদিক এসএম ফয়েজ, শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, মনির হোসেন এবং ক্র্যাবের স্টাফ লালসহ ১০ জন আহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, ‘ফ্যামিলি ডে’ উপলক্ষে ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ক্র্যাবের সদস্য ও ক্রাইম প্রতিবেদকরা নরসিংদীর বেসরকারি বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে বেড়াতে আসেন। এ সময় সাংবাদিকদের ব্যবহৃত প্রাইভেটকারগুলো পার্কটির সামনে ব্যক্তি মালিকানাধীন একটি জায়গায় পার্কিং করা হয়, যা দীর্ঘদিন ধরে পার্কিং স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

সকালে গাড়ি পার্কিং করার সময় কোনো অতিরিক্ত ভাড়ার কথা বলা না হলেও গাড়ি বের করার সময় পার্কিং কর্মচারীরা অতিরিক্ত ফি দাবি করেন। সাংবাদিকরা অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে পার্কিং কর্মচারীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কর্মচারীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে ক্র্যাবের ১০ সদস্য আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজন অভিযুক্তকে আটক করে।

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “ড্রিম হলিডে পার্কের গাড়ি পার্কিং ফি নিয়ে বিরোধের জেরে ১০ জন সাংবাদিককে মারধর করা হয়েছে। আহতদের মধ্যে একজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

তিনি আরও বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগেও একাধিক ব্যক্তি থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। তারা ড্রিম হলিডে পার্কের সামনে একটা স্থানে গাড়ী পার্ক করে ভাড়া আদায় করে, যা ড্রিম হলিড্রে পার্কের মালিকানার সাথে জড়িত নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১০

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১১

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১২

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৩

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৪

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৫

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৭

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৮

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৯

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

২০