Bhorer Darpan Online
৪ জুলাই ২০২০, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি:নরসিংদীতে বিশ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী নারীকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত সাড়ে ১০ টার সময় পুলিশ হেডকোয়ার্টার্সের সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ, সদর সার্কেল নরসিংদীর নেতৃত্বে ইন্সপেক্টর রুপণ কুমার সরকার পিপিএম, এসআই তাপস কান্তি রায়, এসআই জাকারিয়া আলম, এএসআই আনোয়ার হোসেন সহ নরসিংদী ডিবি পুলিশের একটি টিম নরসিংদী মডেল থানাধীন ভেলানগর সাকিনস্থ ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ড হতে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ১জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নারী ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া থানার খিদিরপুর গ্রামের মৃত বাবুল মিয়ার মেয়ে ও আলামিন মিয়ার স্ত্রী সেতারা বেগম(৩৪) সে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার মুছারগাও গ্রামের মরম আলীর বাড়ীর ভাড়াটিয়া। গত (২৯ জুন) উদ্ধারকৃত ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের সূত্র ধরে জেলা পুলিশের একাধিক টিম সঙ্ঘবদ্ধ মাদক চক্রের প্রতি নজরদারী করতে থাকে এবং এরই ধারাবাহিকতায় নরসিংদীতে একটা ইয়াবা পাচারের চালান আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ জেলা গোয়েন্দা পুলিশের একটা টিমসহ নরসিংদী ভেলানগর এলাকায় অবস্থান নেন এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারে সক্ষম হন। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজ হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চত করেন জেলা পুলিশ নরসিংদী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০