১৫ মে ২০২০, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীর পলাশে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে দেলোয়ার হোসেন (৩২) নামে এক ধান কাটার শ্রমিক বজ্রপাতে মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে জমির পাকা ধান কাটতে গিয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। এসময় তার সাথে থাকা শামসুল হক (৬৫) নামে আরও একজন আহত হয়। তিনি শিবপুর উপজেলার কারাচরের আজগর আলীর ছেলে ও নিহত দেলোয়ার হোসেন গজারিয়া গ্রামের ফায়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে গজারিয়া গ্রামের খোকন মিয়া নামে এক ব্যক্তির জমির পাকা ধান কাটতে যায় দেলোয়ার হোসেন, সামসুল হক ও মনির হোসেন নামে তিন ধান কাটার শ্রমিক। পরে বজ্রপাতে পড়ে গুরুত্বর আহত হয় দেলোয়ার হোসেন।

স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ওই এলাকা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। এদিকে আহত সামসুল হক তারা মিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যেহেতু বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয়েছে। তাই, বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি প্রধান করা হয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০