৩০ এপ্রিল ২০২০, ৮:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

 নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের মধ্যবিত্ত, নি¤œ মধ্যবিত্ত ও নি¤œবিত্ত হাজার হাজার পরিবার। বন্ধ রয়েছে দোকানপাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। তাদের এই কর্মহীনতায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তির অর্থায়নে এবং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যানের সহযোগিতায় ওই ইউনিয়নের পশ্চিম সাপখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যারয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে বৃহস্পতিবার বেলা ১১টায় সাপখাওয়া বাজার, মাস্টার মোড়, মিনা বাজার, মোল্লারভিটা, বড়বাড়ী বাজারের ১শ ৪৭ ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্ডার গার্টেন ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষকের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী হিসেবে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি মশুর ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ এবং ১ লিটার সয়াবিন তেল। বিতরণকালে করোনা মোকাবেলায় সচেতনতামূলক বক্তব্য রাখেন, রায়গঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আমির হোসেন, সাপখাওয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি সরকার, সহকারী শিক্ষক নুর ইসলাম মন্ডল, মোজাম্মেল হক দুদু, বঙ্গবন্ধু পরিষদের রায়গঞ্জ শাখার সভাপতি নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল হান্নান, নুর মোহাম্মদ খন্দকার, ৮ নং ওয়ার্ড সদস্য আমিনুল ইসলাম হাজী, সমাজ সেবক আমিরুল ইসলাম লাভলু, ওমর আলী সরকার, ডা. শেখ মো. নুর ইসলাম প্রমুখ। এছাড়াও ২৯ এপ্রিল বুধবার রায়গঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ওই ইউনিয়নের রায়গঞ্জ বাজার, সোনাইর খামার বাজার, রতনপুর বাজার, হাজীরমোড় বাজার, আদর্শ বাজারসহ সকল বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এ যাবত ওই ব্যাক্তির অর্থায়নে ৫শ ৭ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০