Online Desk
৭ জানুয়ারী ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে দাপটের সাথে চলছে অবধৈ ইটভাটা

নাগেশ্বরীতে দাপটের সাথে চলছে অবধৈ ইটভাটা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিবেশের ক্ষতি করে অবৈধ ইটভাটার রমরমা ব্যবসা করে আসছে প্রভাবশালী মহল। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই আইনকে তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায় চলছে ইটভাটার কার্যক্রম। মাঝেমাঝে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে জরিমানার আওতায় আনলেও পুণরায় কার্যক্রম চালাচ্ছেন তারা। এতে করে ইট ভাটার ধোঁয়ায় নষ্ট হচ্ছে আশেপাশের পরিবেশ। ভাটার ধোঁয়ায় নষ্ট হচ্ছে ফসলের খেত।

তথ্য অনুযায়ী উপজেলায় উপজেলায় মোট ১৮টি ইটভাটার মধ্যে ১৩টিই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, এসব অবৈধ ইটভাটার অন্তত আটটি ফসলি জমির মাঝখানে, দুইটি শিক্ষা-প্রতিষ্ঠানের একেবারে সন্নিকটে এবং তিনটি জনবসতিপূর্ণ এলাকায় গড়ে উঠেছে। এক যুগের বেশি সময় ধরে কোনো আধুনিক বা পরিবেশবান্ধব প্রযুক্তি ছাড়াই চলছে এসবের অধিকাংশ ভাটা।

অভিযোগ রয়েছে, এসব ভাটায় ইট তৈরির জন্য নির্বিচারে কাটা হচ্ছে ফসলি জমির উপরিভাগের মাটি। জ্বালানি হিসেবে কয়লার পাশাপাশি ব্যবহার করা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছের কাঠ। ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবেশ, বাড়ছে বায়ুদূষণ এবং ঝুঁকিতে পড়ছে স্থানীয় মানুষের স্বাস্থ্য ও জীববৈচিত্র্য। হাইকোর্টের নির্দেশ, জেলা প্রশাসনের তলব এবং একাধিক দফা ভ্রাম্যমাণ আদালতের অভিযান থাকা সত্বেও এসব ইটভাটার কার্যক্রম কার্যত বন্ধ হয়নি।

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরগুলোর রহস্যজনক নীরবতা ও দুর্বল তদারকির সুযোগেই অবৈধ ভাটাগুলো প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন অবৈধ ইটভাটার কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এতে প্রশাসনের ভূমিকা ও সক্ষমতা নিয়ে জনমনে তীব্র সংশয় ও ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মাঝে। প্রশ্ন জরিমানা হলেও কেন থামছে না অবৈধ ভাটার কার্যক্রম?

উল্লেখ্য, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাম্প্রতিক সময়ে বায়ুদূষণ রোধে পুরনো ও পরিবেশবিধ্বংসী ইটভাটা নিষিদ্ধ এবং আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি বাধ্যতামূলক করার নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে নতুন ইটভাটার লাইসেন্স বা অনুমোদন বন্ধ রয়েছে। এ সংক্রান্ত আইন হিসেবে বিদ্যমান রয়েছে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ (সংশোধনী)।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করীম বলেন, ইতোমধ্যে অভিযান চালিয়ে ৭টি অবৈধ ইটভাটাকে মোট ৩ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০