Ibrahim Atiullah Anik
২ ডিসেম্বর ২০২৫, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে দুই দিনব্যাপী ড্রিম ফেয়ার অনুষ্ঠিত

নাগেশ্বরীতে দুই দিনব্যাপী ড্রিম ফেয়ার অনুষ্ঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া কিশোর-কিশোরী, সফল উদ্যোক্তা ও যুব সংগঠকদের নিয়ে ড্রিম ফেয়ার ২০২৫ উদযাপন করা হয়েছে। আরডিআরএস বাংলাদশে এর আওতায় চাইল্ড নট ব্রাইট (সিএনবি) প্রকল্পের আয়োজনে, এমজেএসকেএস এর বাস্তবায়নে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় দুইদিনব্যাপী এই মেলাউদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহনুর জামান।

মেলায় সফল উদ্যোক্তাদের বিভিন্ন স্টলে হস্ত ও কুটির শিল্পের পন্য বিক্রি এবং প্রদর্শনী করেন। এছাড়াও দুই দিনব্যাপী এই মেলায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনাসভায়, নিজের স্বপ্নের সাথে মিল রেখে উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিদের সাথে যোগসূত্র স্থাপন, ড্রিম বোর্ডে নিজের স্বপ্ন ও প্রত্যাশা লিপিবদ্ধ করণ, প্রজেক্ট পার্টিসিপেন্টসদের অংশগ্রহণমূলক সেশন, জীবনের গল্প, নিজের স্বপ্নের কথা বলা, নাচ, গান, কবিতা আবৃত্তি, বিদেশী ভাষা শিক্ষা, বিদেশে জব মার্কেট এবং নিরাপদে বিদেশ যাওয়ার পূর্ব প্রস্তুতি, ক্যারিয়ার কাউন্সিলিং, ইয়ুথ ক্যারিয়ার এবং ডেভেলপমেন্ট, যুবদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও তার প্রক্রিয়া, কিভাবে সফল সংগঠক ও সামাজিক ব্যবসার উদ্যোক্তা হওয়া যায়, যুবদের মেন্টাল হেলথ এবং ষ্ট্রেস ম্যানেজমেন্ট (আসুন মানসিক স্বাস্থ্যের কথা বলি), প্রত্যন্ত অঞ্চলে স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে কিভাবে জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করা সম্ভব, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মী হওয়া, প্রতিকূল পরিস্থিতি ও শারিরীক প্রতিবন্ধকতা স্বত্বেও কীভাবে স্বপ্ন পূরণ করা সম্ভব, যুবদের জন্য আইন সংক্রান্ত যে সব বিষয় না জানলেই নয়” মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর, ফিলিংস শেয়ারিং, পুরস্কার বিতরণী ও ক্লোজিংসহ বিভিন্ন বিষয়ে প্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মুহ. শাহনুর জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক মো. আবু জাফর, বিশেষ অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম কুদরত-ই খুদা, এমজেএসকেএস এর পরিচালক শ্যামল চন্দ্র সরকার, সিএনবি প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিষ্ট, শারমিন মমতাজসহ অনেকে। দুইদিনব্যাপী অনুষ্ঠানটি সঞ্চালণা করেন অনন্যা খাতুন, মতাজুর রহমান ও সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০