Online Desk
২২ জানুয়ারী ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুস্থ, অসহায় প্রতিবন্ধী ও তৃতীয় লীঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও সহযোগিতায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর এলাকায় ওই ইউনিয়নের দুই শতাধিক শীতার্ত দুস্থ, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যংকের সাবেক ডিপুটি জেলারেল ম্যানেজার লুৎফর রহমান দুলু।

বিশেষ অতিথি, নাগেশ্বরী প্রেস্কাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টি ফোরের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, সমাজ সংগঠক মাহাবুব জামান রনজু, কচাকাটা চর উন্নয়ন কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিলন প্রমুখ। অনুষ্ঠান শুর আগে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। বিতরণের বিষয়টি ঢাকা থেকে তদারকি করেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান দুলু বলেন, কুড়িগ্রাম অত্যান্ত শীত প্রবন এলাকা। এখানে অভাবগ্রস্থ মানুষের সংখ্যা অনেক বেশী। এসব দরিদ্র মানুষ মীতে অনেক কষ্ট করেন। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি কুড়িগ্রামের এই চরাঞ্চলে কম্বল দেয়ায় ধন্যবাদ জ্ঞাপন করছি। এই এলাকার দরিদ্র মানুষদের বেছে নেয়া অত্যান্ত গ্রহণযোগ্য মনে হয়েছে।

ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম জানান, সমাজের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সুবিধাবঞ্চিত মানুষদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ করে দেওয়া হয়।

বিশেষ করে প্রতিবন্ধী ও অসহায় মানুষদের প্রতি আমাদের দায়িত্ব আরও বেশি। শুধু আজ নয়, ভবিষ্যতেও ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে। এছাড়াও তিনি এ মহৎ কাজে সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সংগঠনের স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এবং সমাজের বিত্তবানদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১০

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১১

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১২

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১৩

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১৪

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১৫

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১৬

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১৭

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

১৮

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

১৯

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের পুলিশ সদস্যদের বিচার দাবি

২০