Online Desk
২১ জানুয়ারী ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটায় নাইম হোসেন নামের এক মটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত নাইম ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে।

আহত আজিজুল নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা এলাকার আলতাফ হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নাইম হোসেন (২০) ও আজিজুল ইসলাম (২১) দুজনে মটর সাইকেল যোগে নাখারগঞ্জ থেকে নাগেশ্বরী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সান্তোষপুর ইউনিয়নের গোপালপুর ডাঙ্গিরপাড় ব্রিজের নিকট ইউকেলিপ্টাস গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে নাইমের মৃত্যু হয়।

আজিজুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়।

এদিকে দুর্ঘটনার পর নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্যাকেটে ভরলে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় স্থানীয় ও নিহতের পরিবারের লোকজন ফায়ার সার্ভিস কর্মীদের বাধা উপক্ষো করে তাদের কাছ থেকে জোরপূর্বক মরদেহ নিয়ে ফুলবাড়ী উপজেলায় চলে যায়। মরদেহ নিয়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শাহাদৎ হোসেন বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ নিয়ে পুলিশের অপেক্ষায় ছিলাম। তবে ততক্ষণেও পুলিশ উপস্থিত হননি। এদিকে স্থানীয় এক বিজিবি সদস্য নিহতের খালাতো ভাইয়ের পরিচয় দিয়ে মরদেহ নিয়ে যেতে চাইলে আমরা বাধা দেই।

বাধা দেয়ায় এক পর্যায়ে উত্তজনাকর পরিস্থিতর সৃষ্টি হয়। পরে উত্তপ্ত জনতা ও পরিবারের লোকজন মরদেহ নিয়ে যায়। পুলিশ না থাকায় আমাদের করার কিছু ছিলো না।

এ বিষয়ে নাগেশ্বরী থানার এস আই মকবুল হোসেন বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লাশ নেই। ফায়ার সার্ভিসের লোকজনের উপস্থিতিতে সেখানকার উত্তপ্ত জনতা লাশ নিয়ে গেছে। যেহেত দুর্ঘটনায় নিহততের বাড়ি ফুলবাড়ী থানায় তাই আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০