Ibrahim Atiullah Anik
১৭ ডিসেম্বর ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় বিজয় স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনি ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করে বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন।

এ উপলক্ষে বেলা ১০ টায় ডিএম একাডেমি ফুটবল মাঠে স্বেত পায়রা ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শেনের উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা। পরে নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক ও নাগেশ্বরী সরকারি কলেজের বাংলা প্রভাষক রেজাউল করিম রেজার সঞ্চালণায় থানা পুলিশ, আনছার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশনায় কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। শেষে কুইজ, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে ফুলেল সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা, সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ কবীরসহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

চিলাহাটিতে আহলুস সুফফা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বান্দরবান আসন হতে জামায়াতের মনোনয়ন প্রত্যাহার

সাভারে জুয়ারী সহ ৩ চাঁদাবাজ আটক

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী সংসদীয় আসনে জোট সমঝোতায় দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর: প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

১০

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী লরি আবারো কেড়ে নিলো প্রাণ: বয়লার বিস্ফোরণে আহত ৮জন

১১

গণভোটেও দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

১২

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া

১৩

কাজিপুরে কৃষি জমির টপ-সয়েল কাটায় জরিমানা

১৪

পিআরএফ নতুন কমিটি: কাওছার সভাপতি, ইউসুফ সাধারণ সম্পাদক, উমর ফারুক সাংগঠনিক সম্পাদক

১৫

ধুনটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৬

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৭

মানুষের কল্যাণে রাজনীতি করি : তারেক রহমান

১৮

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

১৯

রিলিজ হলো র‌্যাপার নোমানের “পরিবর্তন চাই”

২০