Ibrahim Atiullah Anik
২৭ নভেম্বর ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু

নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সবার জন্য ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু করলো ফুল নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। সকালে ফুল পরিচালিত ১০ টাকার হাসপাতাল ও জনস্বাস্থ্য ডায়াগনষ্টিক সেন্টারে এ কর্মসূচী উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ রংপুরের পরিচালক আবু জাফর।

এসময় বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম কুদরত-ই খুদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. শাহনুর জামান ফুল এর পরিচালক আব্দুল কাদের প্রমুখ।

বক্তারা বলেন সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) বহুদিন থেকে মানুষের সেবায় কাজ করে আসছে। তারই ধারবাহিকতায় ১০ টাকার চিকিৎসা সেবা কর্মসূচী। এ কর্মসূচীর আওতায় সর্ব সাধারণ ১০টাকা ভিজিট দিয়ে ডিসেম্বর মাস জুড়ে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিতে পারবেন।

এতে নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়নের দরিদ্র মানুষ কম খরচে চিকিৎসা সেবা নিতে পারবে। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রধান অথিতি স্থানীয় সরকার বিভাগ রংপুরের পরিচালক আবু জাফর বলেন সরকারের পক্ষ থেকে এই কর্মসূচীতে সহযোগীতা প্রদান করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০