২৬ এপ্রিল ২০২০, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাজিরপুরে খাদ্যসামগ্রী বিতরণ করলেন মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, করোনা এবং ক্ষুধা মোকাবেলায় সবকিছু করছেন প্রধানমন্ত্রী। করোনা বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সকল সাহসী পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করছেন বিশ্বের অন্য কোন দেশ তা এখনও করতে পারেনি।

প্রধানমন্ত্রী শুধুমাত্র কৃষি উপখাতের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি মৎস্য চাষী, হাস-মুরগী ও পশুর খামারীদের মাত্র ৪% সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছেন। এর ফলে এই খাতটি ক্ষতি কাটিয়ে উঠতে পারবে এবং আরও বিকশিত হবে।

মন্ত্রী আজ রবিবার পিরোজপুরের নাজিরপুরে তার ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় পর্যায় ১৫ হাজার পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠান উদ্বোধনকালে এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আমার মন্ত্রণালয় ডিম মাছ, দুধ, মুরগী এবং মাংস সরবরাহের চেইন ঠিক রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে একদিকে যেমন মানুষ পুষ্টিকর খাবার খেতে পারবে অন্যদিকে খামারিরা উপকৃত হবে। বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তলাবিহীন ঝুড়ির বদনাম ঘুচিয়ে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এই মুহুর্তে অসচ্ছল মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য তিনি আহŸান জানান।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুর জেলা ও নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে মন্ত্রী এর আগে প্রথমধাপে পিরোজপুর-১ আসনের কর্মহীন হয়ে পড়া ১২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বর্তমানে রমজান উপলক্ষে দ্বিতীয় ধাপে আরও ১৫ হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এছাড়া মন্ত্রী তার নির্বাচনী এলাকায় করোনা রোগীদের চিকিৎসার সুবিধার জন্য স্বাস্থ্য বিভাগের কাছে এ্যাম্বুলেন্সসহ ৫টি গাড়ীর চাবি হস্তান্তর করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০