Ibrahim Atiullah Anik
২৩ ডিসেম্বর ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোর-৩ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করলেন দাউদার মাহমুদ

নাটোর-৩ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করলেন দাউদার মাহমুদ

নাটোর-৩ (সিংড়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তার সমর্থকরা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত এর কার্যালয় থেকে এ ফরম উত্তোলন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোছা: ফয়জুন্নেছা পুতুল, দাউদার মাহমুদের বাবা মো. আব্দুল জলিল বাবলু, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক পিএম ইব্রাহিম হোসেন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এডভোকেট আকরাম হোসেন।

পরে উপজেলা কোর্টমাঠে দোয়া অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

দাউদার মাহমুদ বলেন, মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি। শেষদিন পর্যন্ত আমি মনোনয়নের ব্যাপারে আশাবাদী। এছাড়াও দলীয় নেতাকর্মী ও সিংড়াবাসীর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০