bhorerdarpan
১০ এপ্রিল ২০২০, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জকে বাংলাদেশের ‘এপিসেন্টার’ মনে করছে আইইডিসিআর

করোনাভাইরাস সংক্রমণ শুরুর এক মাস পরে এসে বাংলাদেশে কোভিড-১৯ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে।

কঠোরভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সংক্রমণ প্রতিরোধ করতে না পারলে এ ভাইরাস নিয়ে বাংলাদেশকে বিপদজনক পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।এ পরিস্থিতিতে দেশে লকডাউন আরো কঠোর করা এবং সাধারণ ছুটি বাড়ানোরও প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।

বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের একমাসের মাথায় পর পর কয়েকদিন টানা উল্লেখযোগ্য সংখ্যক মানুষের দেহে এ ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।,বৃহস্পতিবার একদিনে সহস্রাধিক মানুষকে পরীক্ষা করে ১১২ জন রোগী শনাক্ত হয়েছে। গত সপ্তাহের ৬ দিনে ২৬৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন বাংলাদেশে।

এ পর্যায়ে সংক্রমণ ঢাকাসহ দেশের অন্তত ২১টি জেলায় ছড়িয়ে পড়েছে বলে জানাচ্ছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। এছাড়া চারটি জেলায় একাধিক ক্লাস্টারে কমিউনিটি সংক্রমণ রয়েছে। তবে সবচেয়ে বেশি কমিউনিটি সংক্রমণ হচ্ছে নারায়ণগঞ্জ জেলায়।

করোনাভাইরাস, বাংলাদেশ

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বিবিসিকে বলেন, “নারায়ণগঞ্জ এখন ক্লাস্টারের চেয়ে বেশি কিছু এটি এখন বাংলাদেশে সংক্রমণের এপিসেন্টারে পরিণত হয়েছে।”

“ঢাকার মধ্যে টোলারবাগসহ পুরো মিরপুরেই আমরা রোগী পাচ্ছি, এছাড়া ওয়ারি, বাসাবো এলাকায় সংক্রমণ পাচ্ছি বেশি। তবে ক্লাস্টারগুলোর মধ্যে গাইবান্ধায় সংক্রমণ বাড়েনি। কিন্তু মাদারীপুরে কয়েকজন রোগী সেরে ওঠার পর আবার সংক্রমিত হওয়াটা চিন্তার বিষয়।”জাতিসংঘ এইচআইভি/এইডস সেকশনের প্রধান কর্মকর্তা ও বৈশ্বিক সমন্বয়ক ডা. মনিকা বেগ বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি শুরু থেকে পর্যবেক্ষণ করছেন। বর্তমান সংক্রমণের অবস্থা বিশ্লেষণ করে তিনি বলেন, “আমরা এখন একদম উঠছি উপরে। খুব তাড়াতাড়ি। আমার মনে হয়না যে এটা আর ক্লাস্টারের মধ্যে থাকছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করেছে

আড়াইহাজারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগম

গারো পাহাড়ে পরিবেশ ধ্বংস করে সিসি ব্লক তৈরি

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত

১০

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১১

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

১২

উলিপুরে বিপণিবিতানে ক্রেতার উপচে পড়া ভীড়, নারী ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মত

১৩

লালপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে অভিযান

১৪

সিরাজদিখানে ৩১ টি মাদ্রাসা-এতিমখানা ও মসজিদে খেজুর বিতরণ

১৫

লালপুরে ভিজিএফের চাল বিতরণ

১৬

ধুনটে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৭

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

১৮

সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র

২০