Ibrahim Atiullah Anik
১ ডিসেম্বর ২০২৫, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে জাগ্রত মানবতার উদ্যোগে “মানবতার সিঁড়ি” উদ্বোধন

নালিতাবাড়ীতে জাগ্রত মানবতার উদ্যোগে “মানবতার সিঁড়ি” উদ্বোধন

শেরপুরের নালিতাবাড়ীতে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ ‘মানবতার সিঁড়ি’ স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে জলি ডায়াগনস্টিক সেন্টারের বিপরীত পাশে ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রতি বছরের মতো এবারও শীতের শুরু থেকেই সংগঠনটি মানবিক এ উদ্যোগ গ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কো–চেয়ারম্যান জোবায়ের আহম্মেদ জয়, ভাইস চেয়ারম্যান তৌকির আহম্মেদ তানজিল, সাবেক সফল সভাপতি ও বর্তমান চেয়ারম্যান পরিষদের সদস্য বিধান কর্মকার, সহ–সভাপতি এম উজ্জ্বল, সায়মা খাতুন, সাংবাদিক অভিজিৎ সাহা, মেহেদী হাসান সাকিব, সাংগঠনিক সম্পাদক নাইমুর হাসান রিফাত, কোষাধ্যক্ষ অমিত সরকারসহ অন্যান্য সদস্যরা।

উপস্থিত সদস্যরা জানান, শীতের শুরুতেই শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় অসহায় মানুষের কষ্ট লাঘবে এটি একটি কার্যকর মানবিক উদ্যোগ।
“মানবতার সিঁড়ি”তে যে কেউ নিজের অপ্রয়োজনীয় কাপড় বা শীতবস্ত্র রেখে যেতে পারবেন। পরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী এসব কাপড় সংগ্রহ করতে পারবেন।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা আমরা অতীতেও করেছি, আগামীতেও করবো। সবার সহযোগিতা পেলে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা হবে।”

সকলের দোয়া ও সহযোগিতায় ভবিষ্যতে আরও মানবিক কাজ করে যেতে পারবে—এমনই প্রত্যাশা ব্যক্ত করেছে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০