Bhorer Darpan
৭ অক্টোবর ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ভুয়া ডাক্তার খোরশেদকে কারাদণ্ড, ফার্মেসিকে জরিমানা

নালিতাবাড়ীতে ভুয়া ডাক্তার খোরশেদ'কে কারাদণ্ড, ফার্মেসিকে জরিমানা

শেরপুরের নালিতাবাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ভুয়া ডাক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) উপজেলার তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ীর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

দণ্ডপ্রাপ্ত ভুয়া ডাক্তার মো. খোরশেদ আলম (পিতা- মৃত মোহাম্মদ আলী), ছিটপাড়া গ্রামের বাসিন্দা। একই গ্রামের সালমান সাদিক (২৭), পিতা খোরশেদ আলম, মালিকানাধীন একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, শেরপুর জেলার ঔষধ তত্ত্বাবধায়ক মো. জাহিদুল ইসলাম এবং নালিতাবাড়ী থানা পুলিশের সদস্যরা।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বলেন, “ভুয়া ডাক্তার বা অনুমোদনবিহীন ফার্মেসি জনগণের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

জেলা প্রশাসন, শেরপুর সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে— চিকিৎসার প্রয়োজনে শুধুমাত্র নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিতে এবং কোনো ভুয়া ডাক্তার বা অনুমোদনবিহীন ফার্মেসির কার্যক্রম লক্ষ্য করলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০