Online Desk
৭ জানুয়ারী ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ভোগাই নদীতে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু

নালিতাবাড়ীতে ভোগাই নদীতে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর এলাকার উত্তর গড়কান্দায় ভোগাই নদীতে ডুবে ইয়াসিন (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন উত্তর গড়কান্দা এলাকার হৃদয় রাজ রোমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি বাকপ্রতিবন্ধী ছিল।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে ইয়াসিন তার নিজ বাড়ির উঠানে খেলছিল। কিছু সময় পর তাকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে দুপুরের দিকে ইয়াসিনের চাচি তাসলিমা বেগম বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ভোগাই নদীতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান।

তাৎক্ষণিকভাবে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। শিশুটির অকাল মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

চিলাহাটিতে আহলুস সুফফা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বান্দরবান আসন হতে জামায়াতের মনোনয়ন প্রত্যাহার

সাভারে জুয়ারী সহ ৩ চাঁদাবাজ আটক

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী সংসদীয় আসনে জোট সমঝোতায় দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর: প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

১০

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী লরি আবারো কেড়ে নিলো প্রাণ: বয়লার বিস্ফোরণে আহত ৮জন

১১

গণভোটেও দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

১২

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া

১৩

কাজিপুরে কৃষি জমির টপ-সয়েল কাটায় জরিমানা

১৪

পিআরএফ নতুন কমিটি: কাওছার সভাপতি, ইউসুফ সাধারণ সম্পাদক, উমর ফারুক সাংগঠনিক সম্পাদক

১৫

ধুনটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৬

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৭

মানুষের কল্যাণে রাজনীতি করি : তারেক রহমান

১৮

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

১৯

রিলিজ হলো র‌্যাপার নোমানের “পরিবর্তন চাই”

২০