Online Desk
২৮ জানুয়ারী ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে শাহীন স্কুলের জমকালো বৃত্তি সংবর্ধনা

নালিতাবাড়ীতে শাহীন স্কুলের জমকালো বৃত্তি সংবর্ধনা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে শাহীন স্কুল নালিতাবাড়ী শাখার উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আব্দুল গফুর, নির্বাহী পরিচালক, জামালপুর জেলা ও আঞ্চলিক প্রধান উত্তরাঞ্চল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মো. শহিদুজ্জামান শহিদ (শাখা পরিচালক, ময়মনসিংহ শাখা), মো. মাজহারুল ইসলাম হিমেল (শাখা পরিচালক, সজবরখিলা শাখা), মো. খাইরুল ইসলাম (শাখা পরিচালক, তিনানী বাজার শাখা), মো. মজিবুল ইসলাম (শাখা পরিচালক, তিনানী বাজার শাখা) এবং মো. আনোয়ার হোসেন দুর্জয় (শাখা পরিচালক, নন্নী বাজার শাখা)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুমায়ুন কবির, শাখা পরিচালক, নালিতাবাড়ী শাখা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূর্জয় আহমেদ রবিন(শাখা পরিচালক,নালিতাবাড়ী শিক্ষক)এবং মো. আবু সাঈদ ইমন(সহকারী শিক্ষক,নালিতাবাড়ী শাখা)

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আরও ভালো ফলাফলের দিকে এগিয়ে নেওয়া সম্ভব। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বার্ষিক পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত অভিভাবকরাও এ আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১০

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১১

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১২

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৩

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৪

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৫

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৭

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৮

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৯

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

২০