
শেরপুরের নালিতাবাড়ীতে নবাগত ইউএনও মিজ্ রেজওয়ানা আফরিন এর সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনূষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা হলরুম মেঘমালায় ইউএনও রেজওয়ানা আফরিনে’র সভাপতিত্বে সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, সহ- সভাপতি বিপ্লব দে কেটু, নয়া দিগন্তের আঃ মোমেন, গণকন্ঠের এম উজ্জল, আজকের পত্রিকার অভিজিত সাহা, জনবাণীর সারোয়ার হোসাইন, ভোরের দর্পণের পুলক রায়,খোলাকাগজের সাকিব,
জবাবদিহির আমানুল্লাহ আসিফ প্রমুখ।
সভায় নব যোগদানকৃত নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা আফরিন উন্নয়ন, জনসেবাসহ অপরাধ দমনে নিরপেক্ষ দায়িত্ব পালনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।