Ibrahim Atiullah Anik
৭ ডিসেম্বর ২০২৫, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ী মুক্ত দিবস পালিত

নালিতাবাড়ী মুক্ত দিবস পালিত

‘এসো মিলি লাল-সবুজের পতাকায়’—এই দেশাত্মবোধক স্লোগানকে ধারণ করে শেরপুরের নালিতাবাড়ীতে গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে উপজেলার মুক্ত দিবস।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে সেঁজুতি বিদ্যানিকেতন ও একুশে পাঠচক্রের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান মুনীরুজ্জামান। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে পরিবেশন করেন জাতীয় সঙ্গীত।

পরবর্তীতে সকাল ১০টায় সেঁজুতি অঙ্গন থেকে বিজয় শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন শিক্ষক মনি গাঙ্গুলি এবং সঞ্চালনা করেন শিক্ষক শঙ্করী পাঠক। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রিন্সিপাল মুনীরুজ্জামান, শিশু শিক্ষার্থী শায়ন সরকার, মালিহা জাহান ও ঝুম আচার্যসহ আরও অনেকে।

বক্তারা স্মরণ করেন ১৯৭১ সালের এই দিনের ইতিহাস—টানা দু’দিনের ভয়াবহ যুদ্ধের পর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ নালিতাবাড়ী শহরে প্রবেশ করে আকাশ ভরে তোলে বিজয়ের পতাকায়। নালিতাবাড়ীর মুক্তির এ দিনটি তাই স্থানীয় মানুষের কাছে গৌরবের, স্মৃতিময় এক অনন্য অধ্যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০