Online Desk
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাঁশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম জামির উদ্দিন (৪০)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং পুলিশের তালিকাভুক্ত অপরাধী বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত একজন ব্যক্তি এলাকায় অবস্থান করছে। তথ্য যাচাই-বাছাই শেষে বাঁশখালী আর্মি ক্যাম্প থেকে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বাহারছড়া ইউনিয়নের একটি স্থানীয় দোকানের সামনে থেকে জামির উদ্দিনকে আটক করা হয়। পরবর্তীতে তাকে তার বসতবাড়িতে নিয়ে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, দুটি তাজা গুলি এবং একটি রামদা উদ্ধার করা হয়।

বাঁশখালী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতামূলক তৎপরতা প্রতিহত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনীর কার্যক্রম চলমান থাকবে।

আটক ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরান -জিসাফ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জের দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে পলাশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে ৭৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সিংড়ার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করছি -এমপি আনু

রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ছয় ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আখতারুজ্জামান মিয়া

ধুনটে নারী সহ ২ মাদকসেবীর কারাদণ্ড

১০

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের ২ মাসের কারাদণ্ড

১১

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা

১২

সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল!

১৩

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

১৪

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা কমিটিতে প্রতিনিধিত্বমূলক কাঠামো পুনর্গঠন ও নবগঠিত কমিটি বাতিলের দাবি

১৫

শ্রীপুরে পোশাক শ্রমিক ছুরিকাঘাতে হত্যা, দ্বিতীয় স্বামী, স্ত্রী ও মেয়ে গ্রেফতার

১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৭

মিসাইল হামলায় নিহত বাচ্চুর পরিবারের পাশে এমপি জালাল

১৮

কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

২০