bhorerdarpan
১৮ জুন ২০২০, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাসিমকে নিয়ে কটূক্তির অভিযোগে রাবি শিক্ষক গ্রেপ্তার

প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’র অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে ক্যাম্পাসের ভেতরে তাঁর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এএসআই আসাদুজ্জামান  বলেন, ‘মোহাম্মদ নাসিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রাবি শিক্ষক জাহিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর সাগর পাড়ার বাসিন্দা অ্যাডভোকেট তাপস কুমার সাহা বাদী হয়ে এ মামলা করেছেন। ‘

জানা যায়, কাজী জাহিদ নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। মোহাম্মদ নাসিম অসুস্থ হওয়ার পর কাজী জাহিদুর তাঁর ফেসবুক নাসিমকে ইঙ্গিত করে স্বাস্থ্যখাত নিয়ে কয়েকটি স্ট্যাটাস দেন। তাঁর মন্তব্যগুলো প্রথমে সামনে না এলেও, মোহাম্মদ নাসিম মারা যাওয়ার পর বেরোবির এক শিক্ষককে একই ধরনের অভিযোগে গ্রেপ্তারের পর কাজী জাহিদুর রহমানের স্ট্যাটাসগুলো সামনে আসে। তাঁর শাস্তির দাবি জানান ছাত্রলীগ নেতাকর্মী ও আওয়ামীপন্থী শিক্ষকরা। পরে তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০