আন্তর্জাতিক

নিউ জার্সির ইতিহাসে প্রথম নারী গভর্নর মাইকি শেরিল

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৫ , ১২:৫২:৪৯ প্রিন্ট সংস্করণ

নিউ জার্সির ইতিহাসে প্রথম নারী গভর্নর মাইকি শেরিল

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মাইকি শেরিল ঐতিহাসিক জয় অর্জন করেছেন। এর মাধ্যমে তিনি অঙ্গরাজ্যটির ইতিহাসে প্রথম নারী গভর্নর হিসেবে নির্বাচিত হলেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে শেরিল রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জ্যাক সিয়াতেরেলিকে পরাজিত করেন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিউ জার্সির ৫৭তম গভর্নর হিসেবে শেরিল এখন পর্যন্ত রাজ্যের প্রথম নারী ডেমোক্র্যাট নেতা যিনি এই পদে নির্বাচিত হলেন। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, নির্বাচনে ৩০ লাখের বেশি ভোট পড়েছে। এর মধ্যে শেরিল পেয়েছেন প্রায় ৫৬ শতাংশ (১৬ লাখ ৮২ হাজারের বেশি) ভোট, আর সিয়াতেরেলি পেয়েছেন ৪৩ দশমিক ৪ শতাংশ ভোট।

নিউ জার্সি ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত একটি ‘ব্লু স্টেট’। যদিও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আগের তুলনায় কিছুটা ভালো ফল করেছিলেন, তখন অনেকে ধারণা করেছিলেন রাজ্যটি হয়তো রিপাবলিকানদের দিকে ঝুঁকছে। তবে সর্বশেষ গভর্নর নির্বাচনের ফল প্রমাণ করেছে, নিউ জার্সি এখনো ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণেই আছে।

আরও খবর

Sponsered content