Online Desk
১ মার্চ ২০২৬, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে কাজ শুরু করলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে কাজ শুরু করলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের মধ্য দিয়ে কাজ শুরু করলেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী -নাগেশ্বরী) আসনের জামায়াতের নব নির্বাচীত এমপি আনোয়ারুল ইসলাম। নির্বাচীত হয়ে ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের একটি রাস্তা তিনি নিজস্ব অর্থায়নে সংস্কার করেন।

স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী ট‍েকনিক‍্যাল কলেজ সড়ক থেকে সরকারি কলেজ মাঠ পর্যন্ত সড়কটিতে দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না করায় এ পথে চলাচলকারী সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদাজল মাড়িয়ে যাতায়াত করতেন স্থানীয়রা। সদর ইউনিয়নের দেওয়ানের খামার, বাগভান্ডার, জয়মনিরহাট ইউনিয়নের ছোট ও বড় খাটামারী গ্রামের শত শত মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন।

উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও দীর্ঘদিন থেকে রাস্তাটির কোন সংস্কার হয়নি। সদ‍্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কুড়িগ্রাম-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস‍্য প্রার্থী এলাকায় গণসংযোগ করতে এলে স্থানীয় বাসিন্দারা রাস্তাটি সংস্কারের দাবি জানান। নির্বাচীত হলে তিনি রাস্তাটি সংস্কারের আশ্বাস দেন।

নির্বাচীত হওয়ার পরে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম তাঁর নিজস্ব অর্থায়নে ইটের খোয়া বিছিয়ে রাস্তাটিকে চলাচলের উপযোগী করে তোলেন। সেই সাথে নব নির্বাচীত এমপি বরাদ্দ পেলে আরসিসি ঢালাই করে রাস্তাটি পাকা করার আশ্বাস প্রদান করেন। এলাকাবাসী নব নির্বাচীত এমপির এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক আরিফুর রহমান শাহিন ও নিলুফা ইয়াসমিন জানান, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই এ রাস্তায় কাদামাটিতে একাকার হয়ে উঠে। বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়ে কর্দমাক্ত হয়ে উঠেছে পুরো রাস্তা। এতে কাঁচা রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এমপি মহোদয় রাস্তাটি নিজ খরচে সংস্কার করে দিলেন এতে আমরা এলাকাবাসী খুবই খুশি।

এবিষয়ে নব নির্বাচনীত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম জানান, এটি ভোটের আগে এলাকাবাসীর চাওয়া ছিলো। আমি নির্বাচীত হলেও এখন পর্যন্ত সরকারি কোন বরাদ্দ পাইনি। আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের ব‍্যবস্থা করেছি।

সরকারি বরাদ্দ পেলে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে সকল রাস্তা সংস্কার করা হবে এবং বরাদ্দের অর্থের পরিমাণ সনসম্মুখে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১০

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

১১

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

১২

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

১৩

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

১৪

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১৫

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৭

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

২০