৬ মে ২০২০, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজে না খেয়ে পশুদের খাওয়াচ্ছেন মুন্সিগন্ঞ্জের ফার্ম মালিকরা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: করোনা মহামারীতে বিপাকে পড়েছে মুন্সীগঞ্জে ডেইরি ফার্ম মালিকরা। করোনা ভাইরাসজনিত কারণে মুন্সিগঞ্জ জেলা কে লকডাউন করা হলে ফার্মের মালিকরা এ বিপদের সম্মুখীন হন। লকডাউন এর কারণে ফার্মের গরুর দুধ বাজারজাত করা যাচ্ছে না।

অপরদিকে খাবারের দাম বেড়ে বেড়ে দ্বিগুণ হয়ে যাওয়ায় তাদের এই সংকট আরো বাড়িয়ে দিয়েছে। একদিকে দুধ বাজারজাত করতে না পারা অপরদিকে খাবারের দাম বৃদ্ধি নিয়ে চরম বিপদের সম্মুখীন তারা। 

এ বিষয়ে মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনিঘাট এলাকায় সোহাগ ডেইরি ফার্ম পরিদর্শন করে খামারিদের এই অবস্থা নিশ্চিত হওয়া গেছে। ফার্মের মালিক- হাজী মোঃ চাঁন মিয়া মাদবর জানান, তার ফার্মে ২০ অস্ট্রেলিয়ান গাভী ও ১০টি বাচ্চা রয়েছে। যার মধ্যে ১০ টি গাভী নিয়মিত আড়াই মন দুধ দিয়ে যাচ্ছে যা তিনি পাইকারি বাজারে ও স্থানীয় আসলাম সুইটস এ সরবরাহ করতেন। কিন্তু লকডাউন এ মিষ্টির দোকান বন্ধ থাকায় ও পাইকারি ক্রেতা না থাকায় বিপাকে পড়েছেন খামারীরা।

তিনি জানান তার ফার্মে প্রতি মাসে খাবার ছাড়াও বিদ্যুৎ বিল, গ্যাস বিল ও গরু রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে ১৫,০০০/- টাকা খরচ  রয়েছে। এরমধ্যে বর্তমান বাজারে পশুজাত খাদ্য কুরা ৪০০ টাকা থেকে বেড়ে ১২০০ টাকা, খুদ ৯০০ টাকা থেকে বেড়ে ১৮০০ টাকা এবং খৈল ১১০০ টাকা থেকে ২০০০ টাকা হয়েছে।  তাই তিনি এবিষয়ে প্রশাসন ও সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। 

অন্যান্য খামারিদের সাথে কথা হলে দুঃখ প্রকাশ করে তারা জানায় যে- নিজেরা তো না খেয়ে থাকতে পারি, কিন্তু পশুদের তো আর না খাইয়ে রাখা সম্ভব নয়। তাই এ বিষয়ে সরকারের বিশেষ করে আলাদাভাবে প্রণোদনা দেয়া প্রয়োজন বলে জানান তারা।

এ বিষয়ে উপজেলা পশুসম্পদ কর্মকর্তার সাথে কথা হলে তিন জানান -প্রানিখাদ্যের দাম বেড়ে যাওয়ার বিষয়টি তিনি অবগত আছেন এবং খামারিদের বর্তমান অবস্থাও তার জানা।  কিন্তু সরকার কৃষি খাতে যে প্রণোদনা দিয়েছে, সেখান থেকে ফার্মপ্রতি ৫০০০ টাকা বরাদ্দ হয়েছে। তবে তারা চেষ্টা করছেন প্রণোদনা বাড়ানোর জন্য এবং খামারিদের ভোগান্তি কমাতে বাজারের প্রানীখাদ্যের দাম নিয়ন্ত্রণে আনার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০