Ibrahim Atiullah Anik
২ ডিসেম্বর ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে বাঁশখালীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে বাঁশখালীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি

পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ১০ দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা।

মঙ্গলবার ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। একইসঙ্গে তারা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।

পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির জেলা সমন্বয়ক সোলতানুল আনিম চৌধুরী বলেন, ‘সারাদেশে আমরা ৩৩ হাজার ৭১০ জন কর্মরত রয়েছি। জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা প্রদানসহ প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টিসেবা ও টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। অথচ রাজস্ব খাতে চাকরি থাকা সত্ত্বেও আমাদের কোনো পদোন্নতি নেই।’

সমিতির সাধারণ সম্পাদক ছরওয়ার আলম বলেন, ‘আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত হলেও এখনো নিয়োগবিধি নেই। ফলে বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত।’

পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির বাঁশখালী উপজেলা সভাপতি মনির উদ্দিন চৌধুরী বলেন, ‘চাকরিতে যোগদানের পর থেকে এ পর্যন্ত আমরা লিখিত আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও শান্তিপূর্ণ অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। তবুও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। আমাদের একটাই দাবি—নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়ন। দাবি আদায় না হলে ধারাবাহিকভাবে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

এদিকে ২ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতি পালন এবং উপজেলার নিজ নিজ অফিসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিবার কল্যাণ সহকারীরা। পাশাপাশি আসন্ন পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহও তারা বর্জন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০