
নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন নব-নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। গতকাল নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) চট্টগ্রাম জেলা নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) আহ্বায়ক সালমান শামীম এবং সদস্য সচিব হৃদয় মুহুরির যৌথ স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন।
এতে মো. খোরশেদ আলমকে সভাপতি, মো. মানিক হোসেনকে সিনিয়র সহ-সভাপতি মো. নাদিম হায়দারকে সহ-সভাপতি, সাজ্জাদ হোসেন আসিফকে সাধারণ সম্পাদক, নাঈম উদ্দিনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাইদুল ইসলাম হৃদয়কে যুগ্ম সম্পাদক এবং মোঃ সাকিবকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নব-নির্বাচিত কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, নিরাপদ সড়ক আন্দোলন একটি অরাজনৈতিক এবং সেবামূলক সংগঠন।
এ সংগঠনের মাধ্যমে আমরা আমাদের উপজেলায় সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং চালক, যাত্রীদের সচেতনতা গড়ে তুলব। সকল কর্মসূচি সাধারণ মানুষকে নিয়ে সফল করার লক্ষে কাজ করে যাব।