Online Desk
৩১ জানুয়ারী ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনকে ঘিরে,বান্দরবানের সীমান্তবর্তী দুই উপজেলায় ৭ প্লাটুন বিজিবি মোতায়েন

নির্বাচনকে ঘিরে,বান্দরবানের সীমান্তবর্তী দুই উপজেলায় ৭ প্লাটুন বিজিবি মোতায়েন

বান্দরবান জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দেশের ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আগামীকাল ১লা ফেব্রুয়ারি হতে নির্বাচনকে ঘিরে সারাদেশে ৩৭ হাজার বিজিবি সদস্য অন্যান্ন বাহিনীর সাথে সমন্বয় করে নির্বাচনী আইনশৃঙ্খলা ও পরিবেশ স্বাভাবিক রাখতে মাঠে নামবেন এছাড়া সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে বলে জানানো হয় প্রেস ব্রিফিং এ।পার্বত্য বান্দরবানের সীমন্তবর্তী এলাকা রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ৭ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

শনিবার (৩১ জানুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশ,বিজিবি রুমা ৯ ব্যাটালিয়নে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন বিজিবি ৯ ব্যাটালিয়ন অধিনায়ক,মেজর তিমিন রঞ্জন মহান্ত,এ.এম.সি।

প্রেস ব্রিফিং এ তিনি আরো জানান নির্বাচনকালীন সময়ে ভোটাররা যেন নিরাপদ, ভয়ভীতি মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি মাঠপর্যায়ে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করবে।

নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নির্বাচন পরিস্থিতির সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে,মোতায়েন থাকবে বিজিবির বিশেয়ায়িত K-৯ ডগ স্কোয়াড ইউনিট। জরুরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF)।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা, জোরদার,কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ, নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে দিকে অতিরিক্ত সতর্কতা ও তৎপরতা বাড়িয়েছে বিজিবি।

এসময় নির্বাচন কমিশনের দিকনির্দেশনা ও দেশের জনগণের সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যাক্ত করন,বিজিবি ৯ ব্যাটালিয়ন অধিনায়ক,মেজর তিমিন রঞ্জন মহান্ত,এ.এম.সি।

এসময় উপস্থিত ছিলেন, প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক সুরোজ কুমার সাহা; সুবেদার মেজর মোজাফফর আলম সহ,বিজিবি পদস্থ কর্মকর্তা বৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ২১০৮ ব্যক্তির দণ্ড মওকুফ খামেনির, তালিকায় নেই বিক্ষোভকারীরা

বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন

নতুন সরকার আসা পর্যন্ত দায়িত্বে থাকবো: ঢাবি উপাচার্য

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

১০

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

১১

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

১২

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১৩

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১৪

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১৫

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৬

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৭

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৮

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৯

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

২০