Online Desk
২৯ জানুয়ারী ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ সতর্কতায় ৩৭ বিজিবি রাজনগর জোন”

"নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ সতর্কতায় ৩৭ বিজিবি রাজনগর জোন"

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উপর অর্পিত দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। সীমান্ত রক্ষা, চোরাচালান রোধ, শৃঙ্খলা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল দশটায় রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর ব্যাটালিয়নে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান অত্র জোনের জোন অধিনায়ক লে.কর্নেল শাহ্ নেওয়াজ তাসকিন, পিএসসি।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সীমান্তে রাজনগর ব্যাটালিয়ন (৩৭বিজিবি) সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে।

জোন অধিনায়ক বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা মোতাবেক বিজিবি দায়িত্ব পালনে বদ্ধপরিকর। বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।

আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে। নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালন করবে। উল্লেখ্য, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্তকে যথাযথভাবে সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা ব্যতিত (কুতুবদিয়া, হাতিয়া, সন্দীপ, দাকোপ, মনপুরা ও রাঙাবালি) ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন; এ লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ করতে উৎসাহিত হয়।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, জালনোট প্রবেশ, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার বা সীমান্ত-সংশ্লিষ্ট কোন প্রকার অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়াকে বাঁধাগ্রস্থ করতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে।

সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী এলাকার বিওপিসমূহে জনবল বৃদ্ধি করে বডি অর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস্ ও বাইনোকুলার এর মাধ্যমে টহল তৎপরতা ও সীমান্ত নজরদারী বৃদ্ধি করা হয়েছে এবং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) রাঙ্গামাটি জেলার ৪টি উপজেলার ১৪টি ইউনিয়ন ও ৪৩টি ভোটকেন্দ্রের অন্তর্গত ভোটারদের সুষ্ঠু ও অবাধ ভোট প্রদানের জন্য সর্বদা মোবাইল ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে। এর মধ্যে ১টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে যাতায়াতেরও সাহায্য নেয়া হবে।

আমি এই ব্রিফিংএ আপনাদের সবার এবং সর্বোস্তরের জনসাধারণের সহযোগিতা একান্তভাবে আশা করব। নির্বাচনের পূর্বে ও পরে যেকোন ধরণের নৈরাজ্য মোকাবেলায় ৩৭ বিজিবি, রাজনগর জোন সর্বদা আপনাদের পাশে থাকবে।

বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

এসময় অত্র জোনের মেডিক্যাল অফিসার মেজর ইমরান ও জোনের সহকারী পরিচালক কে এইচ এম গোলাম কিবরিয়া সহ অন্যান্য অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১০

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১১

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১২

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

১৩

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

১৪

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

১৫

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১৬

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১৭

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১৮

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৯

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

২০