
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ এর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম- ১ মীরসরাই আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ( ২৬ জানুয়ারি) বিকালে আচরণবিধি নিশ্চিতকরণ মোবাইল কোর্টের পরিদর্শনকালে এই জরিমানা আদায় কর হয়।
চসট্টগ্রাম-১ সংসদীয় আসনের মীরসরাই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা ফরেস্ট গেইট এলাকায় অত্র নির্বাচনী এলাকার বি এন পি মনোনীত প্রার্থীর পক্ষে যানবাহনে(পিককাপ) ফ্রেমযুক্ত রঙিন ব্যানার ও ফেস্টুন সজ্জিত করে ও প্রচারযন্ত্র সহযোগে প্রচারকালে মোহাম্মদ তারেককে আচরনবিধির ব্যতয়রত অবস্থায় পাওয়া যায়।
তিনি আরো জানান, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৭(খ) ও ৭(গ) লংঘন করায় ২৭ (ক) বিধি অনুসারে মোহাম্মদ তারেককে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা এবং যানবাহন হতে প্রচারসামগ্রী অপসারণ করা হয়।
এসময় উপস্থিত কর্মী/সমর্থকদের আচরণ বিধিমালা বিষয়ে সচেতন করা হয়েছে। যুবদল নেতা হকসাব (প্রার্থীর সমর্থক ও কর্মী) জরিমানা পরিশোধ করেন। এটি প্রার্থীর অগোচরে হয়েছে বলে জানান এবং এজন্য দুঃখ প্রকাশ করেন।