Ibrahim Atiullah Anik
২৯ ডিসেম্বর ২০২৫, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনে ৩৫ হাজার বিজিবি মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে ৩৫ হাজার বিজিবি মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৩৫ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে। বিজিবিও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযান চলছে। প্রতিদিন দু-একটি করে অস্ত্র উদ্ধার হচ্ছে, কোনো কোনো দিন পাঁচটি পর্যন্ত বিদেশি পিস্তলও জব্দ করা হচ্ছে।
নির্বাচন বানচালের আশঙ্কার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্টরা নির্বাচন ভন্ডুল করতে বোমা হামলার চেষ্টা চালাতে পারে। তবে সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলী ও যোগ্যতার পরিচয় দিতে হবে। সীমান্ত দিয়ে কোনো অপরাধী যেন পার না হতে পারে, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্ত ব্যবহারকারী চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০