
বান্দরবান পার্বত্য জেলা,সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত,এই সম্প্রীতির জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বান্দরবান জেলা পুলিশ সর্বাত্মক ভাবে কাজ করবে।
জেলার সকল নাগরিকদের পুলিশিং সেবা দিতে আমার মোবাইল ফোন ২৪ ঘন্টা খোলা রয়েছে। অফিসের দরজা খোলা থাকবে,নির্ধিদায় সকল সেবাপ্রার্থীরা নিজেদের অসুবিধা নিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে আসবেন।
সোমবার বার (১লা ডিসেম্বর) জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন বান্দরবানে সদ্য যোগদানকৃত জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।
এসময় তিনি নির্বাচনের পরিবেশ প্রসংগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান দেশের ৬৪ জেলার মতোই পার্বত্য জেলা বান্দরবানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।
এসময় তিনি জানান সারা বাংলাদেশের ৪৩ হাজার ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য পুলিশ মহাপরিদর্শক এর নির্দেশনায় ১ লাখ ৫২ হাজার পুলিশকে নির্বাচন পরিচালনা কালীন দায়িত্বশীলতা ও দক্ষতা বিষয়ে একটি ট্রিনিং চলমান আছে,যা আপনারা অবগত আছেন।যা এযাবত কালে অনুষ্ঠিত নির্বাচনের মধ্যে পুলিশের পক্ষ হতে সবচেয়ে বড় নির্বাচনী প্রস্তুতি।
তিনি আরো বলেন, এ অঞ্চলের ভোটাররা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রেখেছে।
এছাড়াও নির্বাচনী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি,স্থানীয় সন্ত্রাস,কিশোর গ্যাং,শহরের জানযট নিরষন সহ বেস কয়েকটি বিষয় সমাধানে দ্রুত উদ্যোগের কথা জানান নবাগত পুলিশ সুপার আবদুর রহমান।
সন্ধ্যার পর জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী,কিশোরদের আড্ডা,মোবাইলে অনলাইন জুয়ার সাথে সংশ্লিষ্টতা বিষয়ে ব্যাবস্থা গ্রহণের কথা জানান।এ সময় জেলায় মাদক নিয়ন্ত্রণ,অবৈধ চোরাচালান রোধে জেলা সদরের বিভিন্ন চিহ্নিত স্থানে পুলিশের পেট্রোল ডিউটি, টহল জোরদার করা হবে বলে সাংবাদিকদের জানান পুলিশ সুপার আবদুর রহমান।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, মান্না দে, ডিআইও মুহাম্মদ আতিকুর রহমান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক, এনএ জাকির, বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।