Ibrahim Atiullah Anik
১৪ ডিসেম্বর ২০২৫, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন হবেই, এ নিয়ে কোনো আশঙ্কা নেই : ইসি সানাউল্লাহ

নির্বাচন হবেই, এ নিয়ে কোনো আশঙ্কা নেই : ইসি সানাউল্লাহ
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অ্যাক্টিভলি কাজ করছে।’

আজ রবিবার সচিবালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির  ‍উদ্দিনের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা বিষয়ক এ সভা হয়।

এতে নির্বাচন কমিশনাররা ছাড়াও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), আনসার ও ভিডিপি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

যারা এই নির্বাচনকে বানচাল করতে চাইবে তাদের কঠোর হাতে দমন করা হবে উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, ‘নির্বাচন হবেই। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অ্যাক্টিভলি কাজ করছে।

সানাউল্লাহ বলেন, ‘ওসমান হাদিকে গুলি করার মতো চোরাগুপ্তা হামলাকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।’ রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক দোষারোপ থেকে মুক্ত থাকার আহ্বান জানান তিনি। 

ইসির এই কর্মকর্তা বলেন, ‘দুই জায়গায় নির্বাচন কমিশনে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। ডেভিল হান্টে যারা বিভিন্ন সময় আটক হয়েছে, তারাই আবার জামিন পাচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘চোরাগুপ্তা হামলা হয়েছে সেটা কোনো বড় পরিকল্পনার অংশ কি না, এ বিষয়ে আলোচনা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে। যারা এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে বলা হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০