Online Desk
২৬ জানুয়ারী ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে মুন্সীগঞ্জ-১ আসনকে মাদকমুক্ত করবো – শেখ মো. আব্দুল্লাহ

নির্বাচিত হলে মুন্সীগঞ্জ-১ আসনকে মাদকমুক্ত করবো - শেখ মো. আব্দুল্লাহ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত হলে এলাকাকে মাদকমুক্ত করার অঙ্গীকার করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি মুন্সীগঞ্জে একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) ও একটি আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯ টা খেকে সিরাজদিখানের বয়রাগাদী ইউনিয়ননের বড় পাউলদিয়া,গোবর্দী থেকে গণসংযোগ ও নির্বাচনী প্রচার শুরু করেন বিকেলে মধ্যপাড়া,মালপদিয়া,ধামালিয়া,ত্রিনাথ তলা মন্দির, মালপদিয়া বকুলতলা,কাকালদী রমনা মার্কেটসহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। শেখ মো. আব্দুল্লাহ এ সময় তিনি দোকানদার ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় ও তাঁদের মধ্যে লিফলেট বিতরণ করেন। বিএনপির সমর্থক অনেকের সঙ্গে ছবি তোলেন। গণসংযোগে অংশ নেওয়া বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতা–কর্মীদের হাতে লিফলেট ছাড়াও প্রতীকী ধানের শীষ দেখা গেছে।

শেখ আব্দুল্লাহ বলেন, মাদক আজ সমাজের সবচেয়ে বড় অভিশাপ। যুবসমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নির্বাচিত হলে প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে মুন্সীগঞ্জ-১ আসনকে মাদকমুক্ত করতে কাজ করবো।

তিনি আরও বলেন, এ অঞ্চলে শিল্পায়ন ও উচ্চশিক্ষার অভাব রয়েছে। তাই কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষার মান উন্নয়নে মুন্সীগঞ্জে একটি ইপিজেড এবং একটি আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেবো। এতে হাজারো তরুণ-তরুণীর কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, আজিম আল রাজী, মো. রহিম শেখ, ইয়াছিন সুমন, মাহমুদা আক্তার, মো. হালীম বেপারী, মো. আকাশ শেখ, মো. মজিবুর, মো. আজিজুল শেখ, মো. ইকরাম হোসেনসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটারদের অনেকেই জানান, দীর্ঘদিন পর এলাকায় প্রাণবন্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তারা পরিবর্তনের পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী। তারা শেখ আব্দুল্লাহর উন্নয়ন পরিকল্পনার প্রতি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১০

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১১

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১২

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৩

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৪

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

১৫

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

১৬

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

১৭

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১৮

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১৯

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

২০