bhorerdarpan
১৯ এপ্রিল ২০২০, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিলামে মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাট

নিলামে উঠছে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি করা ব্যাট। নিজের প্রথম ডাবল সেঞ্চুরি, দেশেরও প্রথম। ইনিংসটি বিশেষ জায়গা করে নিয়েছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর মুশফিকুর রহিমের হৃদয়ে। যে ব্যাটে খেলেছিলেন ইতিহাসগড়া সেই ইনিংস, এতদিন সেটি রেখে দিয়েছিলেন যত্নে। নিজের খুব প্রিয় সেই স্মারক এবার মানবসেবায় উৎসর্গ করে দিচ্ছেন দেশের অভিজ্ঞ ক্রিকেটার। করোনাভাইরাসের কারণে দুর্গতদের সহায়তায় নিলামে তুলবেন সেই ব্যাট।    এখনও চূড়ান্ত হয়নি, নিলাম কোথায় ও কীভাবে হবে। তবে কোনো অনলাইন প্ল্যাটফর্মে নিলামে তোলার ইচ্ছে আছে মুশফিকের। টেস্ট ক্রিকেটে এক যুগেরও বেশি পথচলার পর মুশফিকের হাত ধরে একজন ডাবল সেঞ্চুরিয়ান পেয়েছিল বাংলাদেশ। ২০১৩ সালে গলে, শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ঠিক ২০০।  নিজের কাছে থাকা স্মারকগুলোর মধ্যে মুশফিকের খুব প্রিয় এই ব্যাট। কিন্তু দুঃস্থদের সহায়তায় এমন প্রিয় কিছু হাতছাড়া করতে খুব একটা ভাবতে হয়নি তাকে। জানান, ‘অবশ্যই ব্যাটটি আমার কাছে স্পেশাল। এরকম একটা ইতিহাসের সঙ্গে নিজের নাম জড়িয়ে আছে ওই ব্যাট দিয়েই, অনেকের চাইলেও এমন কিছুর সৌভাগ্য হয় না। প্রথম ডাবল সেঞ্চুরিয়ান তো আর কেউ হতে পারবে না। আমার খুবই ভালোলাগার একটি ব্যাট এটি। কিন্তু মানুষের জীবনের চেয়ে বড় কিছু নেই। তাই এটিই নিলামে তুলতে যাচ্ছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০