bhorerdarpan
৬ এপ্রিল ২০২০, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা অমান্য : চাটমোহরে হাট-বাজার ও রাস্তায় অসংখ্য মানুষ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে প্রাণঘাতী করোনা ভাইরাসের কবল থেকে বাঁচতে সরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া হলেও হাট-বাজারে,রাস্তায় জনসমাগম বন্ধ করা যাচ্ছে না। অবাধে চলছে মোটর সাইকেলসহ অটোভ্যান, সিএনজি, বোরাক। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগমসহ সবকিছুই চলছে যেন স্বাভাবিক গতিতে। গত দু’দিন উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে। ঘরে না থেকে বাইরে বের হচ্ছে মানুষ আর যানবাহন। ব্যাংকে প্রচন্ড ভিড়। 
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার বিশেষ কয়েকটি পণ্যের দোকান ছাড়া হাটবাজার বন্ধের নির্দেশ দিলেও এ নির্দেশ ও নিয়ম মানা হচ্ছে না। বিকেল ৫টার পর সকল প্রকার দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও, আড়ালে ঠিকই ব্যবসা চলছে। চায়ের দোকানগুলো বাইরে বন্ধ রেখে ভেতরে চলছে চা পান। সেলুনগুলো কোন নির্দেশনাই মানছেন না। আগের মতোই বাজারে কেনাবেচা হচ্ছে সব ধরনের পণ্য। এসব বাজারে সমাগম হচ্ছে ক্রেতা-বিক্রেতার। অবাধে চলাফেরা করছেন। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। সকাল হওয়ার সাথে সাথেই অসংখ্য অটোভ্যান বের হচ্ছে। ৩/৪ জন যাত্রী নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। মোটর সাইকেলের অবাধ চলাচল, যেন কোন কিছুই মানছে না। ৩ জন পর্যন্ত চলছে একেটি মোটর সাইকেলে। স্থানীয়রা জানায়, করোনা আতঙ্কের মধ্যেও কেনাবেচা এবং জনসমাগম কমেনি। রবিবার উপজেলার পাশর্^ডাঙ্গা হাটে প্রচুর লোকের সমাগম হয়। গতকাল সোমবার সকালে চাটমোহর সোনালী ব্যাংকে গিয়ে দেখা যায় ব্যাংকের প্রবেশ পথ রাস্তা থেকে দোতলা পর্যন্ত অসংখ্য মানুষের ভীড়। পেনশন গ্রহীতারা লাইন ধরে অপেক্ষা করছেন। 
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার অতিরিক্ত জনসমাগমকেও নিরুৎসাহিত করছে। সামাজিক দূরত্বসহ নির্দিষ্ট দূরত্বে থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কেনার কথা বলা হয়। সরকারের এ কাজ বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। চলছে পুলিশী টহল ও ভ্রাম্যমান আদালতের কার্যক্রম। কিন্তু কোন কিছুর তোয়াক্কাই করছেন না অটোভ্যান চালকরা। ঘর থেকে বেরিয়ে আসছেন সাধারণ মানুষ। হাটবাজারসহ যেকোনো জনসমাগম এড়িয়ে চলতে বলা হলেও কেউ তা মানছে না। গ্রামীণ হাটবাজারে ব্যাপক সমাগম ও আড্ডা করোনা সংক্রমণের জন্য মারাত্মক ঝুঁকি।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০