bhorerdarpan
৩১ মার্চ ২০২০, ১২:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত ১

নোয়াখালীর সোনাইমুড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইব্রাহিম খলিল সুমন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। এ ঘটনায় পুলিশ স্থানীয় মসজিদের মুয়াজ্জিনসহ ১২ জনকে আটক করেছে। সোমবার (৩০ মার্চ) ভোরে ওই যুবকের মৃত্যু হয়।

নিহত সুমন উপজেলার দক্ষিণ পোরকরা গ্রামের খাশের বাড়ীর নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ মার্চ) রাতে চাষীরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের সিএনজি চালক শাকিল যাত্রী নিয়ে পার্শ্ববর্তী ভোগই গ্রামে যাওয়ার পথে একই ইউনিয়নের কাবিলপুর উত্তরপাড়া এলাকায় এক পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যান। সিএনজি চালক শাকিল রাতে যাত্রী নামিয়ে ফেরার সময় কাবিলপুর উত্তরপাড়ার লোকজন তাকে আটক করে রাখে। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ পোরকরা গ্রাম থেকে কয়েকজন সিএনজি চালকসহ একদল যুবক কাবিলপুর উত্তর পাড়ায় গিয়ে আটক ওই চালককে উদ্ধার করে।

এরই জের ধরে রোববার (২৯ মার্চ) মাগরিবের নামাজের পূর্বে দক্ষিণ পোরকার গ্রাম থেকে ইব্রাহিম খলিল সুমনসহ একদল যুবক পুনরায় কাবিলপুর উত্তরপাড়া গিয়ে স্থানীয়দের ওপর হামলা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় স্থানীয় মসজিদে ডাকাত বলে মাইকিং করা হলে এলাকার লোকজন একত্রিত হয়ে হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে গেলেও সুমনকে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মসজিদ সংলগ্ন সড়কের পাশে অচেতন অবস্থায় সুমনকে দেখতে পেয়ে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে সোমবার ভোরে তার মৃত্যু হয়।

নিহতের বাবা নজরুল ইসলাম তার নিরপরাধ ছেলের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।
সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

উলিপুরে বিপণিবিতানে ক্রেতার উপচে পড়া ভীড়, নারী ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মত

লালপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে অভিযান

সিরাজদিখানে ৩১ টি মাদ্রাসা-এতিমখানা ও মসজিদে খেজুর বিতরণ

১০

লালপুরে ভিজিএফের চাল বিতরণ

১১

ধুনটে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

১৩

সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র

১৫

শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের

১৬

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

১৭

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

১৮

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

১৯

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

২০