Online Desk
২৪ জানুয়ারী ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ

ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বাংলাদেশ জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট–২ আসনে ১০ দলীয় জোটের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।

বাংলাদেশ জামায়াত ইসলামীর গোপালপুর ইউনিয়ন আমির শেখ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আসাদুল ইসলাম, মোহাম্মদ এনামুল কবির, এডভোকেট মোস্তাইন বিল্লাহ, মাওলানা শহীদুল আলম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম খান, ফকির আমিনুল ইসলাম, মাওলানা আলতাপ হোসাইন ও হাফেজ সাইদুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মনজুরুল হক রাহাদ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং একটি সুন্দর ও সুশাসিত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন ও সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১০

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১১

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১২

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১৩

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১৪

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১৫

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

১৬

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

১৭

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের পুলিশ সদস্যদের বিচার দাবি

১৮

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য

১৯

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেসসচিব

২০