Online Desk
১১ জানুয়ারী ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়ায় মরহুম আবুল কাশেম ইঞ্জিনিয়ার স্মৃতি ক্রিকেট দলের উড়ন্ত সূচনা

পটিয়ায় মরহুম আবুল কাশেম ইঞ্জিনিয়ার স্মৃতি ক্রিকেট দলের উড়ন্ত সূচনা

চট্টগ্রামের পটিয়ায় শাহ্ আকবরিয়া ব্রাদার্স সোসাইটি অল নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

গতকাল রাত সাড়ে ৮টায় উপজেলার হাইদগাঁও পাঠান পাড়া মাঠে ফ্লাড লাইট ও আতশ বাজির মুর্হুরমুহু জলকানিতে এ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় কোতোয়ালী ফাইটার্সকে বিনা উইকেটে হারিয়ে টুর্নামেন্টের উড়ন্ত সূচনা করেছেন মরহুম আবুল কাশেম ইঞ্জিনিয়ার স্মৃতি ক্রিকেট দল।

১০ ওভারের খেলায় প্রথমে টসে জিতে ব্যাট করতে নামে কোতোয়ালী ফাইটার্স। নির্ধারিত ১০ ওভারে তারা ৪ উইকেট হারিয়ে ৭৭ রান করেন। মরহুম আবুল কাশেম ইঞ্জিনিয়ার স্মৃতি ক্রিকেট দল ৭৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৮ ওভারেই কোন উইকেট না হারিয়ে জয় তুলে নেয়। খেলা শেষে ম্যান অব দা ম্যাচ পুরস্কার লাভ করেন বিজয়ী দলের সুজন ও গেম চেঞ্জার পুরস্কার লাভ করেন মো: জিসাদ। তাদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শাহ আকবরিয়া ব্রাদার্স সোসাইটি আয়োজিত সংগঠনের সভাপতি মোহাম্মদ আসিদ হোসেন মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মরহুম ইব্রাহিম তালুকদার ফাউন্ডেশনের ফাউন্ডার আব্বাস উদ্দিন তালুকদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর আবুল হোসেন মাষ্টার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মীর এরশাদুর রহমান।

প্রধান বক্তা ছিলেন শাহ্ আকবরিয়া ব্রাদার্স সোসাইটির প্রতিষ্ঠাতা মো: ইলিয়াছ আজম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সাংবাদিক শফিউল আজম, ইউপি সদস্য মো: রাসূলে হাদ্দাস, সমাজসেবক মুহাম্মদ সামশুল আলম, উপজেলা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি ডা: সঞ্জয় সেন, ব্যবসায়ী মুহাম্মদ নুরুল ইসলাম, সমাজসেবক মু. আনিছ উদ্দিন চৌধুরী, মুহাম্মদ ছাবের, মু. জাহাঙ্গীর আলম, মু. লিয়াকত আলী, মু. খোরশেদ আলম, শাহ্ আকবরিয়া ব্রাদার্স সোসাইটির সাধারণ সম্পাদক মুহাম্মদ পারভেজ আলম। উপস্থিত ছিলেনন শাহ্ আকবরিয়া ব্রাদার্স সোসাইটির মোহাম্মদ নাঈম উদ্দিন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আনোয়ার হোসেন মামুন, মোহাম্মদ সাঈদ বিন হোছাইন, সালমান বিন ফারুক, মোহাম্মদ রিফাত, রবিউল হোসাইন ফরহাদ, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ মনজুর আলম, মোহাম্মদ মানিক, মোহাম্মদ মাকিদ, মোহাম্মদ মানিক, মো. মনিরুল ইসলাম ফাহিম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০