Online Desk
১৩ জানুয়ারী ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে "রোড শো" এর উদ্বোধন

“গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে” এ শ্লোগান নিয়ে পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়য়ারি) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসন আয়োজনে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা সংক্রান্ত “রোড শো” এর উদ্বোধন উপলক্ষে অস্থায়ী মঞ্চে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য শেষে আকাশে বেলুন ফেস্টুন উড়িয়ে “রোড শো” এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

পটুয়াখালীর রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) রেজওয়ানা চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ, সিভিল সার্জন ডাঃ মো. খালেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মাসুদ উল আলম, স্থানীয় সরকার পটুয়াখালীর উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক( আইসিটি-শিক্ষা) মোহাম্মদ তারেক হাওলাদার, সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হালদার, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিদা আক্তার পুষ্প, সদর উপজেলা নির্বাহি অফিসার রওজাতুন জান্নাত, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়াসহ বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য এবং বিভিন্ন শ্রেনী পেশার প্রতিকী নেতৃবৃন্দ।

‘রোড শো’ টি শহরের গুরুত্বপুর্ন বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয় “রোড শো”।

রোড শো’তে বিভিন্ন ধরনের গাড়িতে বাদ্যযন্ত্র সহকারে সংগীত পরিবেশন করে করে গণভোটের প্রধান চারটি বিষয়ক ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে সড়ক প্রদক্ষিন কর। আসছে ১২ ফেব্রুয়ারী গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনে জণগনকে সচেতন ও উদ্বুদ্ধ করতে

এ “রোড শো” এর আয়োজন করা হয়েছে বলে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী সাংবাদিকদেরসহ উপস্থিত সকলকে জানান।

গণভোটের ব্যালটে যে বিষয়গুলো উপস্থাপিত থাকবে সে বিষয় চারটি হচ্ছে-
ক. নির্বাচনকালিন তত্ত্বাবধায়ক সরকার, নির্বচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।

খ.আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিস্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিস্ট একটি উচ্চ কক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।

গ. সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পীকার ও সখসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০ টি বিষয়ে জুলাই জাতীয় সংসদ সনদে ঐক্যমত্য হইয়াছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে।

ঘ. জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০