Online Desk
১ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি পরিষদের মানববন্ধন

পটুয়াখালীতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি পরিষদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি: ১০ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ পার্সেন্ট কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে সারাদেশের ন্যায় পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি পরিষদের পটুয়াখালী জেলা শাখা।

রোববার (০১ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় পটুয়াখালী পৌর এলাকার হৃদয় তরুয়া চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আইডিইবি পটুয়াখালী জেলা শাখার সভাপতি প্রকৌশলী পিন্টু তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদ, পটুয়াখালী জেলা কমিটির আহবায়ক, ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন, আইডিইবি পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল আহসান মুন্না, প্রকৌশলী হুমায়ন কবির সোহাগ, ইঞ্জিনিয়ার মাঈনুল হোসেন, ইঞ্জিনিয়ার লিটন চন্দ্র বার, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রতিনিধি মো. তরিকুল ইসলাম রিশাদ, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি জাহিদুল ইসলাম, ও মেহেদী হাসান ইভান।

এসময় মানববন্ধন কর্মসূচিতে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মোঃ কামাল হোসেন বলেন ডিপ্লোমা প্রকৌশলীরা অধিকার আদায়ে রাজপথের কোন আন্দোলনে তারা পরাজিত হয় নাই, বিজয়ই নিয়েই তাদের কর্মক্ষেত্রে ফিরছেন এবারও তার ব্যতয় হবেনা। আমরা বিজয় নিয়েই ফিরবো ইনশাল্লাহ।

তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন ফ্যাসীবাদ মুক্ত একটি উৎসব মুখর পরিবেশে একটি জাতীয় নির্বাচন যখন দুই সপ্তাহ বাকী তখন কোন উদ্দেশ্যে কমিটি এ ধরনের সুপারিশ করেছে তা খতিয়ে দেখুন। নির্বাচন বানচালে দেশী বিদেশী চক্রান্তের অংশ কিনা তাও ভেবে দেখা উচিত।

বক্তারা এ সুপারিশএর বিরোধীতা করে প্রত্যাহারের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ২১০৮ ব্যক্তির দণ্ড মওকুফ খামেনির, তালিকায় নেই বিক্ষোভকারীরা

বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন

নতুন সরকার আসা পর্যন্ত দায়িত্বে থাকবো: ঢাবি উপাচার্য

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

১০

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

১১

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

১২

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১৩

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১৪

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১৫

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৬

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৭

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৮

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৯

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

২০