
আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ, শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পিটিআই রোডস্থ হক ভিলায় অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোরশেদা বেগম এর সভাপতিত্বে ও আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাড. মো. আবুল কালাম আজাদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম শাহাজাদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. মো. আবুল কাশেম, জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার(রেজিষ্ট্রেশন) মো. মাহবুবুর রহমান, পটুয়াখালী বিজ্ঞ নোটারী পাবলিক এ্যাড. এ কে এম আজিজুল হক, জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এ্যাড. নার্গিস আরা ও পটুয়াখালী ব্লাস্টের সাবেক সমন্বয়কারী এ্যাড. মো. নিজাম উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি এ্যাড. খাইরুল ইসলাম শামিম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহিন মিঞা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মাকসুদুল হক বাবু, দপ্তর সম্পাদক এ্যাড. জাহিদুল ইসলাম, প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক আতিকুল আলম হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বাদল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ আশরাফ আলী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাবিবা ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আমিন, শিক্ষা ও পাঠদান বিষয়ক সম্পাদক প্রভাষক মো. মাহবুবুর রহমান, সদস্য আকলিমা বেগম সাথী, ফারজানা হক তানি, মো. রাসেল, মো. হুমায়ুন কবির।
আলোচনা সভা শেষে কেক কাটার পরে দুইজন প্রতিবন্ধীদের অভিভাবকের হাতে দুইটি হুইল চেয়ার ও শীতবস্ত্র কম্বল, একজন সন্তানহারা অসহায় মাকে ১০ হাজার টাকার চেক ও অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববধায়নে ছিলেন আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক এ কে এম নুরউদ্দিন আহম্মেদ।