Online Desk
২ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালী-০১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিয়ে সংবাদ সম্মেলন

পটুয়াখালী-০১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিয়ে সংবাদ সম্মেলন
oplus_0

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে গণঅধিকার পরিষদ এর প্রার্থী মো. শহিদুল ইসলাম ফাহিম এর একাত্মতা প্রকাশে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

সোমবার (০২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী এর বাসভবনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম ফাহিম বেলন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দীর্ঘ আন্দোলনে বিএনপি এবং গণ অধিকার পরিষদ রাজপথের অবিচ্ছেদ্য সহযাত্রী।

দীর্ঘদিনের এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এবং পটুয়াখালীর মানুষের জন্য একটি সুন্দর আগামীর প্রত্যাশায় পটুয়াখালী-০১ আসনে এক অনন্য রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের সৃষ্টি হয়েছে। পটুয়াখালী-০৩ আসনে ভিপি নুরুল হক নুরকে বিএনপির পক্ষ থেকে যে সর্বাত্মক সহযোগিতা ও সাংগঠনিক সমর্থন প্রদান করা হচ্ছে, সেই পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘ বন্ধুত্বের প্রতিদান হিসেবে পটুয়াখালী-০১ আসনেও এখন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে উভয় দল।

পটুয়াখালী-০৩ আসনে বিএনপি যেমন আন্তরিকতার সাথে গণ অধিকার পরিষদকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে, ঠিক তেমনি পটুয়াখালী-০১ আসনেও আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে মোঃ শহিদুল ইসলাম ফাহিম তাঁর সকল সাংগঠনিক শক্তি ও সমর্থকদের নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন। বিগত দিনের একপক্ষীয় শাসনের অবসান ঘটিয়ে একটি অংশগ্রহণমূলক ও উন্নত পটুয়াখালী গড়ার লক্ষে এই ঐক্য আজ সময়ের দাবি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অব:) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র নেতা পটুয়াখালী-১ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়ক মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না মিয়া, বিএন জেলা গনঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম লিটু, সাধারন সম্পাদক মো. শাহআলম সহ বিএনপি ও গনঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং পটুয়াখালী জেলা শহরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে ধানের শীষের গণমিছিল: জনস্রোতে স্তব্ধ শহর

জনগণের সমর্থন, ভালোবাসা ও শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই – তারেক রহমান

মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

কাহালুর মালঞ্চা ইউনিয়নে ধানের শীষ মার্কার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণায় ভোলায় আসছেন চরমোনাই পীর, উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা ইসলামী আন্দোলনের

সাভারে আমান উল্লাহ আমানে পক্ষে ভোট চাইলেন আইনজীবিরা

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

১০

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

১২

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

১৩

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

১৪

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

১৫

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

১৬

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

১৭

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

১৮

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১৯

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

২০