Ibrahim Atiullah Anik
১০ ডিসেম্বর ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালী -২ আসনে এনসিপির প্রার্থী হলেন যিনি

পটুয়াখালী -২ আসনে এনসিপির প্রার্থী হলেন যিনি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মৃদু হাওয়ায় দুলছে বাংলাদেশ তারই ধারাবাহিকতায় পটুয়াখালী -২ (বাউফল) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন।

বুধবার (১০ ডিসেম্বর) বুধবার সকালে ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে দলটি। ওই তালিকায় পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে এনসিপির প্রার্থী হিসাবে মুজাহিদুল ইসলাম শাহিনের নাম ঘোষণা করা হয়।

মুজাহিদুল ইসলামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ২০০৮ সালে এলএলবি (অনার্স) এবং ২০০৯ সালে এলএলএম ডিগ্রী অর্জন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে ১০ বছরের অধিককাল তিনি অনুশীলন অব্যাহত রেখেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালীন সময়ে তিনি সর্বদলীয় বাউফল উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন পাওয়ার পর মুজাহিদুল ইসলাম শাহিন সাংবাদিকদের বলেন, “বাউফলের মানুষের উন্নয়নে কাজ করাই আমার প্রধান অঙ্গীকার। স্বাস্থ্যসেবায় আধুনিক সরঞ্জাম ও পর্যাপ্ত ডাক্তার-নার্স নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন ও কারিগরি শিক্ষা বিস্তার এবং কৃষক-মৎস্যজীবীদের ন্যায্যমূল্য ও বিশেষ সুবিধা প্রদান এই তিন খাতেই বড় ধরনের পরিবর্তন আনতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও বাসযোগ্য বাউফল গড়ে তুলতে চাই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০