Ibrahim Atiullah Anik
৪ জানুয়ারী ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালী-৩ আসনে ভিপি নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পটুয়াখালী-৩ আসনে ভিপি নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সংবাদকর্মীদের জানান, পটুয়াখালী-৩ আসনে জনগণের ব্যাপক সমর্থন নিয়ে ভিপি নুরুল হক নুর নির্বাচিত হবেন বলে তারা আশাবাদী। তারা বলেন, নির্বাচনে বিজয়ী হলে এলাকায় দখল হয়ে যাওয়া চরাঞ্চলের জমি সঠিক কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এতে জনতা ও মানবতার বিজয় নিশ্চিত হবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

নেতাকর্মীরা আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক প্রতীকে ভোট দিয়ে ভিপি নুরুল হক নুরকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় ভিপি নুরুল হক নুরের বাবা বলেন, দশমিনা ও গলাচিপার মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে ভিপি নুর আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। তিনি নানা সময়ে নির্যাতনের শিকার হলেও কখনো আপস করেননি বা পিছপা হননি। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ভিপি নুর এই এলাকার সন্তান এবং জন্মভূমি থেকেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য ভিপি নুর একজন আপসহীন নেতা। আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

এ সময় দশমিনা ও গলাচিপা উপজেলার গণঅধিকার পরিষদসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০