১৪ মে ২০২০, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথম করোনা রোগী সনাক্ত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর কলাপাড়ায় এই প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে। ইব্রাহিম প্যাদা (৫০) নামের ওই বক্তি একজন মাছ বিক্রেতা। তাকে বরিশাল সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, কলাপাড়া পৌরসভার নং নাচনাপাড়া গ্রামের লোকমান প্যাদার পুত্র ইব্রাহিম প্যাদা একজন শ্বাস কষ্টের রোগী ছিল।

তিনি গত রবিবার শ্বাস কষ্টের সমস্যা নিয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থার অবনতি হলে করোনা ভাইরাস সন্দেহ করে মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা পরীক্ষার জন্য বরিশালে পাঠান। একই দিনে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল সদর হাসপাতালে রেফার করা হয়। বুধবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। খবর শোনার পর উপজেলার সচেতন মহলের মধ্যে এখন আতংক বিরাজ করছে।

জানা যায়, আক্রান্ত ইব্রাহিম প্যাদা কলাপাড়া মাছ বাজারে মাছের ব্যবসা করতেন। কিভাবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন সেবিষয়ে কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। ইব্রাহিম প্যাদার ছেলে মো. মুছা প্যাদা বলেন, আমার বাবা বাসা হতে বাজারে আসাযাওয়া করতো। করোনা লকডাউনের মধ্যে তিনি অন্য কোথাও ভ্রমন করেননি। কিভাবে তার শরীরে ভাইরাস আক্রমন করেছে তা আমরা কেহ বুঝতে পারছি না।

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জে এইচ খান লেলিন বলেন, গত তিনদিন আগে শ্বাস কষ্ট জনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতাল ভর্তি হন। সন্দেহ হলে আমরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাই। তার রিপোর্ট পজিটিভ আসছে। এখন আমরা ডাক্তার, নার্স এমনকি হাসপাতালের ওয়ার্ড বয়সহ সবাই ঝুঁকির মধ্য পরেছি। যারা তার সেবায় নিয়োজিত ছিল সবার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। তবে হাসপাতাল লকডাউন করা হবে কিনা সেবিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, কলাপাড়ায় করোনা পজিটিভ রোগী ধরা পরেছে। রোগীর বাড়িসহ সন্দেহজনক স্থানগুলো লকডাউন করা হবে

এদিকে কলাপাড়া পৌর শহরে ঔষধের দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কলাপাড়া পৌর কতৃপক্ষ এবং কলাপাড়া ব্যবসায়ী সমিতি গতকাল বুধবার রাত ১১টার দিকে খবর নিশ্চিত করেছেন কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ ফিরোজ সিকদার

উল্লেখ্য এর আগে ঢাকা থেকে কলাপাড়া আসার পথে একজন অসুস্থ্ হলে বরিশাল মেডিকেলে ভর্তি হয়, পরে নমুনা টেষ্টে তার করোনা ধরা পরে। তবে এই প্রথম কলাপাড়ার অভ্যন্তরে কোন ব্যক্তি করোনায় আক্রান্ত হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

১০

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১১

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১২

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১৩

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৪

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৫

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৬

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৭

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৮

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৯

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

২০