bhorerdarpan
১৫ এপ্রিল ২০২০, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালী ৪২ মেট্রিক টন সরকারী চাল জব্দ আটক-২

পটুয়াখালী প্রতিনিধি:  পটুয়াখালী জেলার বাউফলে ৪২ মেট্রিক টন সরকারী  চাল জব্ধ করেছে পুলিশ। এ সময় শাহজাহান হাওলাদার ও  জয়নাল চৌকিদার নামের দুই ব্যক্তিকে  আটক করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার  রাত সাড়ে ১০টার দিকে  বগা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিবুল্লাহর নেতৃত্বে পুলিশ  বগা বন্দরে স্ব-মিল সংলগ্ন খালপাড়ে অভিযান চালিয়ে চালভর্তি একটি ট্্রলারসহ দুই ব্যক্তিকে আটক করেন। খবর পেয়ে  বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করেন। ওই ট্্রলারে ৪২ মেট্রিক  টন সরকারী চাল ছিল। চালগুলো একটি ভাড়া করা গুদামে উত্তোলন করা হচ্ছিল।  
সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন জানান, শাহজাহান হাওলাদার সরকারী ওই চাল  হিজলা উপজেলা থেকে নিয়ে আসেন। শাহজাহান হাওলাদারের বাবার নাম মোতাহার হাওলাদার। বগা ইউনিয়নের বানাজোরা গ্রামে তার বাড়ি। ট্্রলার চালক জয়নাল চৌকিদারের বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলার বদরপুর গ্রামে । ২৫ হাজার টাকায়  ট্্রলারটি ভাড়ায় আনা হয়। ৩০ কেজির ওই চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, খুদা হবে নিরুদ্দেশ্য” লেখা ডায়লগ এবং খাদ্য অধিদপ্তরের  সিলযুক্ত ছিল ।
আটকৃত চাল ব্যবসায়ী শাহজাহান হাওলাদার জানান, তিনি হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যদের কাছ থেকে চালগুলো কিনে এনেছেন। তবে কোন ইউপি সদস্যদের কাছ থেকে তিনি চালগুলো কিনেছেন তাদের  নাম বলতে পারেননি।
বাউফল থানার অফিসার ইন চার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০