Ibrahim Atiullah Anik
১০ ডিসেম্বর ২০২৫, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদত্যাগ না করে সংবাদ সম্মেলনে যা জানালেন আসিফ

পদত্যাগ না করে সংবাদ সম্মেলনে যা জানালেন আসিফ
ছবি : সংগৃহীত

সংবাদ সম্মেলন করলেও পদত্যাগ করার ঘোষণা দিলেন না আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। তবে সংবাদ সম্মেলনে নিজের মন্ত্রণালয়ের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেছেন তিনি। পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেছেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হবে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। যদিও মনে করা হয়েছিল যে, সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিতে পারেন তিনি। ২০২৪ সালের জুলাই বিপ্লবে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই তরুণ ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালন করছেন।এদিন সংবাদ সম্মেলনে আসিফ বলেন, নির্বাচন করব, তবে কোন দল থেকে করব তা পরে জানাব। পদত্যাগের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হবে।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে তার সরে দাঁড়ানোর গুঞ্জন চলছিল অনেক আগে থেকেই। এমন প্রেক্ষাপটে আসিফ মাহমুদ আজ বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডাকেন। মনে করা হয়েছিল, আজ পদত্যাগের ঘোষণা দিবেন তিনি। তবে সেটা না করে তার সময়ে কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে সেগুলো তুলে ধরেন আসিফ মাহমুদ।

এর আগে মঙ্গলবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সমসাময়িক বিষয় নিয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বুধবার বিকেল ৩টায় প্রেস ব্রিফিং করবেন তিনি।

মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এদিন সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ের কথা বলা হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দেবেন আসিফ মাহমুদ। সেই ঘোষণা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের বলে মনে করা হচ্ছিল।

এদিকে, আজ বুধবার প্রাথমিকভাবে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে ছাত্র-তরুণদের রাজনৈতিক জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০