৮ মে ২০২০, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মাসেতু রেল প্রকল্পের শ্রমিকরা পাবে অতিরিক্ত ১৫০ টাকা

মুন্সিগঞ্জ প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে আগামী মাস থেকে দৈনিক মজুরীর পাশাপাশি অতিরিক্ত ১৫০ টাকা ‘ঝুঁকিভাতা’ পাবেন পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পে কাজ করা শ্রমিকরা। বৃহস্পতিবার (৭ মে) আইন বিষয়ক কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম এই তথ্য জানান।

পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পে শ্রমিক ও ঠিকাদারের  লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনার পর শ্রমিকদের অতিরিক্ত মজুরী নির্ধারণ সংক্রান্ত বৈঠক হয়। এতে শ্রমিকদের ঝুঁকিভাতা দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়।

মো: মাজহারুল ইসলাম জানান, শ্রমিক আহতদের বিষয়ে তদন্ত কমিটি করে দেয়া হয়েছে। তদন্ত কমিটি রিপোর্ট জমা দেওয়ার পর আইনগতভাবে বিষয়টির নিষ্পত্তি করা হবে। পদ্মাসেতু প্রকল্পে প্রায় ১৩০০ শ্রমিক এই করোনা মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। তাই এই কর্মকালীন প্রত্যেক শ্রমিককে থাকা খাওয়া এবং প্রতিদিন ৩০০ টাকা করে দেওয়ার কথা ছিল। ৩০০ টাকা করে দিতে না পারার অপারগতা প্রকাশ করে দায়িত্বশীল কর্তৃপক্ষ। পরবর্তীতে যতদিন করোনা মহামারি থাকবে ততদিন প্রত্যেক শ্রমিককে ১৫০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়। উভয় পক্ষ এই সিদ্ধান্তে স্বাক্ষর করে সমস্যার সমাধান হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রজেক্ট ডিরেক্টর আবুল কালাম আজাদ, প্রজেক্ট ম্যানেজার মাসিউল আলম, পিডি গোলাম সারোয়ার, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন, লৌহজং ও শ্রীনগর সার্কেল, লৌহজং ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, লৌহজং থানার অফিসার আলমগীর হোসাইন এবং উপজেলা নির্বাহী কমিশনার (ভ’মি) মু. রাশেদুজ্জামান।

লৌহজং থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন জানান, বৈঠক শেষে চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত শ্রমিকদের আগের সিদ্ধান্ত অনুযায়ী ৩০০ টাকা ঝুঁকিভাতা দেবে কর্তৃপক্ষ। পরবর্তী মাস থেকে যতদিন করোনা মহামারি চলবে ততদিন প্রত্যেককে ১৫০ টাকা করে ঝুঁকিভাতা প্রদান করার সিদ্ধান্ত হয়। রাতের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুইজন আর্মি অফিসার ও একজন চীনা কোম্পানীর কর্মকর্তা। তাদের তদন্ত রিপোর্টের পরেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য,পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প সূত্র জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিশ্রুত বেতন ভাতা না দেওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। করোনা পরিস্থিতিতে শ্রমিকদের দৈনিক মজুরির পাশাপাশি অতিরিক্ত তিনশ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়ে শ্রমিক নিয়োগ করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু গত কয়েকদিন ধরে তাদের দেওয়া হচ্ছিল দেড়শ টাকা করে। এ নিয়ে শ্রমিকরা শুরুতে প্রতিবাদ জানায়। তাতে কাজ না হলে পরে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে ঠিকাদারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন।

বুধবার (৬ মে) রাতে পাওনা টাকার দাবিতে শ্রমিকরা প্রকল্প এলাকার ভেতরে বিক্ষোভ শুরু করেন। তারা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেন। এসময় ঠিকাদারদের নিজস্ব নিরাপত্তারক্ষীদের গুলিতে আহত হন ৫ শ্রমিক। তাৎক্ষণিক আটক করা হয় ২০ শ্রমিককে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

১০

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১১

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১২

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১৩

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৪

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৫

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৬

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৭

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৮

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৯

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

২০