Online Desk
৯ অগাস্ট ২০২১, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরীকাণ্ডে ফেসবুকে ভাইরাল নায়ক মান্না (ভিডিওসহ)

পরীকাণ্ডে ফেসবুকে ভাইরাল নায়ক মান্না (ভিডিওসহ)

ভোরের দর্পণ ডেস্ক:

মাদককাণ্ডে আইনি জটিলতায় ফেঁসে গেছেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমণি। মামলায় বর্তমানে ৪ দিনের রিমান্ডে তিনি। অন্যদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও তার সদস্যপদ স্থগিত করেছে। একাধিক শিল্পী ইঙ্গিতে বা সরাসরি দুষছেন পরীকে। আর বেশিরভাগ সহকর্মীদের মধ্যে নেমেছে আশ্চর্য নীরবতা! সব মিলিয়ে জীবনের চরম দুঃসময়ে আছেন এই চিত্রনায়িকা।

ঠিক এমন সময়ে ভাইরাল হয়েছে প্রয়াত নায়ক মান্নার একটি বক্তব্য। জীবদ্দশায় একটি বেসরকারি টিভি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। অপি করিমের সঞ্চালনায় ‌‘আমার আমি’ নামের সে আয়োজনে তিনি কথা বলেছেন ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে।

মান্নার ভাষ্যটা ছিল এমন, ‘পৃথিবীতে চলচ্চিত্র জগতের মতো স্বার্থপর কোনও জগত আর নেই। এখানে আমরা সবাই বাণিজ্যিক। হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, চাওয়া-পাওয়া সব মেকি। সিনেমার কেউ যদি বুকে হাত দিয়ে বলে, আমরা সবাই এক পরিবার; না, মিথ্যে। সবাই আলাদা।’ বন্ধু প্রসঙ্গে মান্না আরও বলেন, ‘আমার একটাই বন্ধু আছে, সে হচ্ছে আমার ফাইট ডিরেক্টর মোসলেম ভাই। তিনি আমার পরিবারের সদস্য। যিনি আমার সুখের সময়ও পাশে ছিলেন, দুঃখের সময়ও পাশে ছিলেন।’

https://www.facebook.com/watch/?v=374558790844660&t=44

ঢাকাই সিনেমার ইতিহাসে অন্যতম সফল নায়ক মান্না। ২৪ বছরের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন প্রায় তিন শতাধিক সিনেমা। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০